রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রে নজিরবিহীনভাবে বেড়েছে আত্মহত্যা। ২০২২ সালে সবেচেয়ে বেশি আত্মহত্যা দেখেছে দেশটি। গত বছর যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছে। মার্কিন সরকারের সবশেষ তথ্যে এমন ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। খবর আল-জাজিরার।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার (১০ আগস্ট) নতুন তথ্য পোস্ট করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

মূলত ২০০০ সালের পর ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে। ২০১৮ সালে এই সংখ্যা ১৯৪১ সালের পর সর্বোচ্চ হয়। কারণ ওই বছর ৪৮ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে।

যদিও ২০১৯ ও ২০২০ সালে আত্মহত্যায় মৃতের সংখ্যা কিছুটা কমে। কিন্তু ২০২১ সালে আবার বেড়ে যায়। সবশেষ ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ জন মানুষ যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করে।

সিডিসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২২ সালের মোট আত্মহত্যার ৭৯ শতাংশই পুরুষ।

তাছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গৃহহীনদের সংখ্যা বেড়েছে রেকর্ড মাত্রায়। সবশেষ তথ্য অনুযায়ী, সেখানে রাস্তায় বসবাস করছে এমন মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজারের বেশি। যদিও এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি হোমলেস সার্ভিসেস অথরিটির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে জানুয়ারিতে পরিচালিত একটি সমীক্ষারভিত্তিতে। এর স্বেচ্ছাসেবকরা বেশ কয়েক রাত ধরে শহরের রাস্তায় ঘুরে গাড়িতে, ফুটপাতে ও গলিতে ঘুমিয়ে থাকা লোকদের গণনা করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ