রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়া যাবার পথে নৌকাডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা।

সিতওয়ে শহরের শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের একজন উদ্ধারকারী বায়ার লা বলেন, ‘রবিবার রাতে সাগরে যান্ত্রিক সমস্যায় পড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা নৌকাটি। এতে ৬০ জন বেশি লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।’

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ৮ জন।

বায়ার লা বলেন, আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।’ উদ্ধারকারীরা এখনো বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

বেঁচে ফেরা ব্যক্তিরা বলছেন, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের নৌযানে ৫০ জনের মত ছিলেন। কিন্তু রবিবার নৌযানটির ক্রুরা যাত্রীদের ফেলে সরে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ