রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

৪৭ বছর পর চাঁদে রাশিয়ায় দ্বিতীয় চন্দ্রাভিযান

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় মহাকাশ সংস্থার সহায়তা ছাড়াই চাঁদে অবতরণযোগ্য একটি মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। চাঁদের দক্ষিণ মেরুতে এই অভিযান পরিচালনা করবে যানটি। এর মাধ্যমে সেখানে পানির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হবে দেশটি। এই অংশে বরফ ও পানি রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। গত ৪৭ বছরের ইতিহাসে এটিই হবে রাশিয়ায় দ্বিতীয় চন্দ্রাভিযান। এর আগে ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়ন আমলে চাঁদে প্রথমবারের মতো মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। আর গত মাসের শেষ দিকে চন্দ্রযান-৩ অভিযান শুরু করে ভারত। যানটি এখন চাঁদের কক্ষপথে রয়েছে এবং সফল অবতরণের অপেক্ষায়। খবর আল জাজিরা। 

রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান ইউরি বরিসভ জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে রাশিয়ার ভস্তোচনি কজমোড্রোম মহাকাশকেন্দ্র থেকে লুনা-২৫ মহাকাশযানকে বহনকারী একটি রকেট চাঁদের উদ্দেশে রওনা হয়। ২১ আগস্ট মহাকাশযানটির চাঁদে অবতরণের কথা। আশা করছি, নিখুঁতভাবে মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারবে।

মহাকাশযানটি প্রায় এক বছর ধরে চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা চালাবে। এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা বরফ পানির উৎস খুঁজে পেয়েছেন। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবার ইউরোপিয়ান স্পেস এজেন্সির কোনো সহযোগিতা নেয়নি রাশিয়া। রাশিয়া বলছে, ইউরোপীয় স্পেস এজেন্সির সহযোগিতা ছাড়াই তারা মহাকাশযান পাঠাতে সক্ষম। ছোট একটি গাড়ির আকারের মহাকাশযানটির ওজন প্রায় ৮০০ কেজি। 

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং ১৯৬৯ সালে প্রথম মানুষ হিসেবে চাঁদে পা দেন। তারও ১০ বছর আগে ১৯৫৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন লুনা-২ অভিযানের মাধ্যমে চাঁদের বুকে প্রথম মহাকাশযান পাঠিয়েছিল। পরে ১৯৬৬ সালে লুনা-৯ মহাকাশযানটি চাঁদে নিখুঁতভাবে অবতরণ করতে সক্ষম হয়।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ