বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: বেইজিংয়ে প্রধানমন্ত্রী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল - ভিনির জোড়া গোলের ম্যাচে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত দেশের ব্যাংকিং খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও
advertisement
আন্তর্জাতিক

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত !

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডা- এই পাঁচ দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের এই সংস্থার আশঙ্কা- আরো কিছু দেশে এই ভ্যারিয়েন্ট এসে থাকতে পারে।

এমন আশঙ্কার কারণও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র মহাপরিচালক টেড্রস আদহানম গেব্রেসুস। জানান, অনেক দেশই এখন ডাব্লিউএইও-কেচ করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছে না। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য কম পাওয়া যাচ্ছে। করোনা সংক্রান্ত জটিলতা যাদের শরীরে দেখা গেছে, তাদের মধ্যে মাত্র ১১% মানুষ আইসিইউতে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

বেশির ভাগ দেশ করোনা সংক্রমণ সংক্রান্ত খবর না জানানোয় হতাশা প্রকাশ করে টেড্রস আদহানম গেব্রেসুস বলেন, এ কারণে আমরা এই মুহূর্তে কোভিড-১৯-এর কারণে মোট কতজন মারা গেছেন তা বলতে পারছি না।

বুধবারর ডাব্লিউএইচও জানায়, কোভিড-১৯-এর প্রকোপ অনেক কমে গেলেও করোনার বিদায়ের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইতিমধ্যে চলে এসেছে নতুন ভ্যারিয়েন্ট। ডাব্লিউএইচও নতুন ইজি-৫ ভ্যারিয়েন্টের নাম দিয়েছে, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’।

বিবৃতিতে ডাব্লিউএইচও জানায়, নতুন রূপে আসা এই করোনা যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় বেশ দ্রুত ছড়াচ্ছে। করোনা পরীক্ষা করা ১৭% মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

তবে বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত পাওয়া তথ্যের আলোকে ধারণা করা যায়, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ সারা বিশ্বে মহাতঙ্ক ছড়ানো কোভিড-১৯-এর মতো বিপজ্জনক নয়, জনস্বাস্থ্যে বড় ধরনের হুমকি হয়ে ওঠার আশঙ্কাও অনেক কম।

কম বিপজ্জনক হলেও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’-কে অবশ্য খাটো করে দেখছে না যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এর টিকা বাজারে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র পরিচালক ড. ম্যান্ডি কোহেন জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকেই ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট-এর টিকা চলে আসতে পারে।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ