রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

ইরান সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্র তৈরি করছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা অত্যাধুনিক ক্রুজ মিসাইলের ডিজাইন এবং উৎপাদন করার প্রযুক্তি অর্জন করেছে। নিউজ নেটওয়ার্ক তাসনিম আরও জানিয়েছে অভ্যন্তরীণভাবে ডিজাইন করা ওই মিসাইলটি উচ্চ সুপারসনিক গতিতে ভ্রমণ করতে সক্ষম।

বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্ম। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। নয়া প্রজন্মের ওই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানানো হয়েছে। কারণ সুপারসনিক গতিতে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকানো অত্যন্ত কঠিন।

এখন পর্যন্ত ইরানী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের জন্য একটি রকেট-সহায়ক টেকঅফ বা রাটো ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল। দ্বিতীয় পর্যায়ের জন্য ‘তুলু’ বা সানরাইজ নামে একটি টার্বোজেট ইঞ্জিন ডিজাইন করা হয়েছে।

ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তাদের এইসব অর্জন সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। পার্সটুডে

সর্বশেষ পাওয়া সংবাদ