রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

৬ মাত্রার ভূমিকম্পে কাপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১১ আগস্ট) ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের হোক্কাইদো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে।

প্রাথমিক ভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মাত্র একদিন আগেই ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪২ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ভূকম্পনটির গভীরতা ছিল ৯০ দশমিক ৫ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। দেশটিতে ২৭ কোটি মানুষের বসবাস।

অপরদিকে বৃহস্পতিবার ফিলিপাইনের সারাঙ্গানি শহর থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৬ দশমিক ৫ কিলোমিটার। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ