রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক : বন্যার কারণে চীনের রাজধানী বেইজিংয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে পাঁচজন উদ্ধারকারীও রয়েছে। তাছাড়া এখনো ১৮ জন নিখোঁজ। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। চীনের উত্তরাঞ্চলে এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের রাজধানীতে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।

বুধবার (৯ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের খারাপ আবহাওয়ার কারণে বেইজিংয়ে ৩৩ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছে ১৮ জন। এসব হতাহতের অন্যতম কারণ হলো বন্যা-ভবনধস।

বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।

বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তব্য পালন করতে গিয়ে যারা মারা গেছেন ও বন্যায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।

ঘটনাস্থল থেকে আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তীসময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দিয়েছে বন্যা-ভূমিধস।

সর্বশেষ পাওয়া সংবাদ