রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে। কুইটো শহরে বুধবার (৯ আগস্ট) নির্বাচনী প্রচারে অংশ নেয়ার পর এ ঘটনা ঘটে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করে একে সংঘবদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেন।

তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন। হত্যাকান্ডের পর তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

এ সময় তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেক দূর ছড়িয়ে গেছে। এটি পুরো দেশকে স্তব্ধ করেছে। যেই জড়িত থাকুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিচার করা হবে। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও’র পরিবারের সদস্যদের কাছে শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মৃত্যু হয়। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৫৯ বছর বয়সী ফার্নান্দো একজন মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

দেশটিতে ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। প্রথম দফার এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো। এ মাসের প্রথম দিকে ভিলাভিসেনসিও অভিযোগ করেছিলেন যে তিনি ও তার দলকে হুমকি দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট

যুক্তরাষ্ট্রে দাবানলে ৬ জনের মৃত্যু

সর্বশেষ পাওয়া সংবাদ