রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

অবশ্য ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দেশটির দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প রিপোর্ট করেছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের জেরে তারা ক্ষতি ও আফটারশকের আশঙ্কা করছে।

এর আগে গত জুন মাসের মাঝামাঝিতে ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত মার্চের প্রথম সপ্তাহে ৬ মাত্রার এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশটিতে গভীর রাতে আঘাত হানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

এ ছাড়া ২০২২ সালের অক্টোবর মাসে ভূমিকম্প আঘাত হানে। সেই সময় ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। ওই বছরেই জুলাইয়ে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভূমিধসে ১১ জন প্রাণ হারান।

সর্বশেষ পাওয়া সংবাদ