রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনের দুটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মস্কো অভিমুখী ইউক্রেনের দুটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী । নগরীর মেয়র আজ বুধবার (৯ আগস্ট) এ কথা জানান। মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর এটি সর্বশেষ প্রচেষ্টা।

হামলাকারীর কথা উল্লেখ না করে মস্কোর মেয়র সার্গেই সুবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘দুটি যুদ্ধবিমানের মস্কোর দিকে উড়ে আসার বিষয়টি রেকর্ড করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি ড্রোন ভূপাতিত করা হয়।’

মেয়র সার্গেই সুবিয়ানিন বলেন, ‘একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। অন্যটি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়।’

রুশ কর্মকর্তাদের তথ্যমতে, এক সপ্তাহের মধ্যে মস্কোয় এটি অন্তত তৃতীয় ড্রোন হামলা। রোববার ও সোমবারও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ‘যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে।’

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ