সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্তর্জাতিক

বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ অধ্যাপকসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই অধ্যাপক ও তাদের গাড়িচালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া কুলগাছিয়া মুম্বাই রোডের ফ্লাইওভারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৭ আগস্ট) রাতে একটি ছোট চার চাকার গাড়ি কোলাঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রেলার ট্রাক। ট্রেলারের গতি এত বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে অন্য লেনে চলে আসে এবং চার চাকার গাড়িটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে।

ট্রেলারের ধাক্কায় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে ছিলেন দুই অধ্যাপক ও তাদের গাড়ির চালক।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই অধ্যাপক ও চালককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সোমবার মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থেকে একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন দুই অধ্যাপক নন্দিনী ঘোষ (৩৬) ও মিশা রায় (৩৩)। নন্দিনী ঘোষের বাড়ি হুগলির কোন্নগরে ও মিশা রায়ের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে।

দুর্ঘটনার দুই অধ্যাপকেরই মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন গাড়ির চালক বিশ্বজিৎ দাসও (৩১)। বিশ্বজিতের বাড়ি হুগলির উত্তরপাড়ায়।

নন্দিনীর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন গাড়ি নিয়েই বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করতেন। সোমবার বিকেল ৫টার দিকে তার ফোন এসেছিল। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন বলে জানিয়েছিলেন নন্দিনী। কিন্তু রাত ৯টার দিকে দুর্ঘটনার কথা জানতে পারে পরিবার।

এই ভয়াবহ দুর্ঘটনা কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা