সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্তর্জাতিক

আকাশ পথ বন্ধ করে দিয়েছে নাইজার

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের সামরিক জান্তা তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (৬ আগস্ট) তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকামসীমা লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’।

দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’

খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।
ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়। বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়।

প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।
খবর এএফপি’র।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা