সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্তর্জাতিক

ইসরাইল সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) জেনিন শরণার্থী শিবিরের কাছে তাদের গুলি করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি সেনারা গাড়িটি লক্ষ্য করে ১০০টিরও বেশি গুলি ছোড়ে বলে স্থানীয় একটি গণমাধ্যম দাবি করে।

তিন ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। তাই, তাদেরকে নিষ্ক্রিয় করতে গুলি চালানো হয়। দলটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত বলেও দাবি করে তারা। এ ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।

এ বিষয়ে হামাসের গাজা শাখার মুখপাত্র জানান, তারা এ মৃত্যু বৃথা যেতে দেবে না। এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই শতাধিকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা

এএইচ

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলো পাকিস্তান

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা