রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা সন্দেহভাজন ফিলিস্তিনি সন্ত্রাসীদের হত্যা করেছে। খবর বিবিসির।

গত মাসে সামরিক অভিযানের একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ওই শরণার্থী শিবির। সেখানে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অনেকেই।

শুক্রবার (০৪ আগস্ট) সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালায়। সেখানে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে তেল আবিবে এক হামলায় ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। একটি গাড়ি থেকে তারা একটি অটোমেটিক রাইফেল উদ্ধার করেছেন বলে উল্লেখ করা হয়।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, যারাই আমাদের ওপর হামলা করতে আসবে আমরা সব জায়গায়, যে কোনো সময়েই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে রোববার (০৬ আগস্ট) তিন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ। তিনি বলেন, অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই জেনিনে এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাগুলো ঘটছে।

ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। হামাসের এক মুখপাত্র বলেন, আমাদের তিন ফিলিস্তিনিকে যারা হত্যা করেছে সেসব শত্রুদের
এই অপরাধের যথাযথ মূল্য দিতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ