রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম ডননিউজটিভি জানিয়েছে, হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জিও নিউজ বলছে, রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২২ যাত্রী নিহত এবং ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

লাহোরে গণমাধ্যমের সাথে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির এই মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ের সুক্কুর বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, অজ্ঞাতসংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি বলেছেন, ‘স্থানীয়রা বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আবার অনেকে বলছেন আটটি বগি লাইনচ্যুত হয়েছে। কেউ কেউ ১০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন।’

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও নবাবশাহ শহরের এই ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ঘটনাকে ‘বড় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। তবে হতাহতের সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: ডন, জিও নিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ