সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ইমরান খানের গ্রেফতার প্রসঙ্গে যা বল্লেন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলাকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (০৬ আগস্ট) পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ। তাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠানো উত্তরে মন্ত্রণালয় বলে, ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।

এতে আরো বলা হয়, দেশটিতে এবং বিশ্বের অন্য স্থানগুলোও গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহবান জানায় যুক্তরাষ্ট্র। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্র রয়েছে এমন অভিযোগকে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এরআগে গতকাল শনিবার তোষাখানা মামলায় পাকিস্তানি আদালত ইমরান খানকে তিন বছরের জেল দিয়েছে। সেই সঙ্গে এক লাখ রুপি জরিমানা করেছে। রায় হওয়ার পরপরই তাকে লাহোরে জামান পার্কে অবস্থিত বাড়ি থেকে দ্রুত গ্রেফতার করে পাঠানো হয় কোট লাখপাত জেলে।

এদিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। এ বছরের শেষের দিকে দেশটির জাতীয় নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকারের অধীনে দেশের অর্থনীতি শোচনীয় হয়ে পড়েছে। এতে ইমরানের জনপ্রিয়তা বাড়ছে। তবে তোশাখানা দুর্নীতি মামলায় সদ্য রায়ে নির্বাচনী মাঠে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়লো।

এএইচ

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা