সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

প্রবল বর্ষণে চীনে নিহত ১০, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।

রোববার (৬ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে।

চীনের দুর্যোগ মোকবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা শনিবার দুপুর পর্যন্ত হেবেইয়ের বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন স্থান থেকে স্থান থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছেন বলে জানা গেছে। চীনের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্ক সংকেত’ জারি করেছে।  

গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত চীনের যেসব প্রদেশে ঘন ঘন প্রবল বর্ষণ-বন্যা ও ভূমিধস হয়েছে, সেসবের মধ্যে হেবেই অন্যতম।

বার্তাসংস্থা এএফপির একটি দল সরেজমিনে ঘুরে দেখেছে। এএফপির ছবি ও ভিডিওচিত্রগুলোতে দেখা গেছে, প্রদেশের বিভিন্ন জেলার আবাসিক এলাকগুলো রীতিমতো ঢেউ খেলছে বন্যার পানি, ব্যাপকমাত্রায় ঘটেছে অবকাঠামগত বিপর্যয় এবং সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে।

উপদ্রুত বিভিন্ন এলাকায় যারা এখনও নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে ভয় পাচ্ছেন, তাদেরকে নৌকার মাধ্যমে ইন্সট্যান্ট নুডুলস, রুটি ও খাবার পানি পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন দকসুরির প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।

চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে কেবল জুলাই মাসেই চীনে মৃত্যু হয়েছে ১৪২ জনের।

এএইচ

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা