সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ইউক্রেনের বিমান কোম্পানি ও ব্লাড ব্যাংকে রাশিয়ার হামলা

আন্তর্জতিক ডেস্ক: কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে ড্রোন হামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ইউক্রেনের সরকারি বিমান কোম্পানি মোটোর সিচ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ব্লাড ব্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

শনিবার সন্ধ্যায় পৃথক দু’টি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রথম ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ শত্রু বাহিনী আমাদের সামরিক অবকাঠামোর ওপর আরও একটি বড় ধরনের হামলা ঘটেছে। তারা মোটোর সিচের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেমেলিনৎস্কিতে অবস্থিত এই কারখানাটিতে সামরিক ও বেসামরিক বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন ও যন্ত্রাংশ তৈরি হতো। তাই কৌশলগত কারণে ইউক্রেনের কাছে এই কারখানাটি বেশ গুরুত্বপূর্ণ।

ভিডিওবার্তায় জেলেনস্কি জানান, মোটর সিচের কারখানটি লক্ষ্য করে বেশ কিছু শনিবার শব্দের চেয়ে দ্রুতগামী (হাইপারসনিক) কিনঝাল ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

শনিবার রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ভিডিওবার্তাটি পোস্ট করার দেড় ঘণ্টা পর, সাড়ে ১১ টার দিকে আরও একটি ভিডিওবার্তা পোস্ট করেন জেলেনস্কি।

সেই বার্তায় তিনি জানান, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারেও (বিতরণ কেন্দ্র) বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী।

‘একটি গাইডেড এয়ার বোমার মাধ্যমে এই হামলা চলানো হয়েছে। অনেকে হতাহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। হামলাকারীরা কতখানি নিষ্ঠুর— তা আরও একবার প্রমাণিত হলো।’

প্রসঙ্গত গত শুক্রবার ও শনিবার কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই হামলার পর পরই ইউক্রেনের এই দু’টি অবকাঠামোতে পাল্টা হামলা করল রুশ বাহিনী।

সূত্র : এএফপি

এএইচ

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা