রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় চেরাস শহরের তামান কনট এলাকার তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ বিদেশি নাগরিককে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন বলেন, আটক ব্যক্তিদের বয়স আট থেকে ৫৪ বছর। তাদের বিরুদ্ধে পাস বা পারমিটের অপব্যবহার, পরিচয়পত্র ছাড়াই অবস্থান করাসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

শামসুল বদরিন মহসিন বলেন, ‘আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পরবর্তী পদক্ষেপের জন্য রাখা হবে। তাদের সবাইকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও অভিবাসন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।’

শনিবার (৫ আগস্ট) রাত ১টায় চালানো অভিযানে ৮০ জন অভিবাসন কর্মকর্তা মোট ৬০০ মালয়েশীয় ও বিদেশি নাগরিককে তল্লাশি করেন। পরে তারা বাংলাদেশের ২৫২ জন, মিয়ানমারের ১০৮ জন, ইন্দোনেশিয়ার ৩০ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের সাতজন, কম্বোডিয়ার পাঁচজন ও ফিলিপাইনের দুজনকে আটক করেন। যাদের প্রত্যেকের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।

শামসুল বদরিন মহসিন আরও বলেন, ‘আমরা সব সময় জনগণের দেওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিই। আমরা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী, পাসের অপব্যবহারকারী এবং এদেশে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিদেশি নাগরিকদের সঙ্গে আপস করব না।’

যারা এই অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেয় বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এই পরিচালক। সূত্র-নিউ স্ট্রেইটস টাইমস।

সর্বশেষ পাওয়া সংবাদ