বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

দিল্লিতে তাপমাত্রা ১.৯, শীতে কাঁপছে গোটা ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত কয়েক দিন ধরে কুয়াশার কবলে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য। রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘরকুয়াশার কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে প্লেন ও ট্রেনের।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর ভারতের কিছু অংশে শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লির আয়া নগরেও সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে লোধি রোডে ২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে ঘনকুয়াশার কারণে। এদিকে, উত্তরাঞ্চল রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ৪২টি ট্রেন অন্তত এক থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছেছে গন্তব্যে ঘনকুয়াশার কারণে।

আইএমডি সোমবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ ও ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ