সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

রাশিয়ার নৌবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নৌবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নৌবাহিনীর এই ঘাঁটিটি রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরের কাছে অবস্থিত এবং আর এটি রাশিয়ার রপ্তানি কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র।

তবে হামলার পর ইউক্রেনীয় ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন শুক্রবার ভোরে কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরের কাছে রাশিয়ান নৌবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করেছে এবং পরে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই ড্রোনগুলো ধ্বংস করে দেয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নভোরোসিয়েস্ক বন্দরে তেল টার্মিনাল পরিচালনা করে থাকে ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম। তারা জানিয়েছে, ইউক্রেনীয় এই হামলার জেরে নভোরোসিয়েস্ক বন্দরে সাময়িকভাবে সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রয়টার্স বলছে, শুক্রবার সকালে নভোরোসিয়েস্কের কাছে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন রাশিয়ান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আক্রমণের এই ঘটনাটি নিশ্চিত হলে তা হবে রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কোনও বন্দরে ইউক্রেনের প্রথম হামলা।

ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম বলেছে, হামলার পর বন্দর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দেয়। অবশ্য হামলায় ক্যাস্পিয়ান পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এবং ট্যাংকারগুলোতে তেল লোডিংও অব্যাহত ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তবে ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য অনুমোদিত কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর পর সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় কৃষি ও বন্দর অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়েছে রুশ সামরিক বাহিনী।

এরই ধারাবাহিকতায় ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর ও শস্য সংরক্ষণাগারে গত বুধবার ড্রোন হামলা চালায় রাশিয়া। ভোরের দিকে চালানো এই হামলার ঘটনায় কয়েকটি অবকাঠামোতে আগুনও ধরে যায়। হামলায় অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা