রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
আন্তর্জাতিক

বিবাহ-বিচ্ছেদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বিচ্ছেদ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে। তারা দু’জনেই ইতিমধ্যে সইও করেছেন বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে । এর মধ্য দিয়েই অবসান ঘটল এই দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের ।

বুধবার (২ আগস্ট) সিএনএন জানিয়েছে, জাস্টিন তার ইনস্টাগ্রামে বিচ্ছেদসংক্রান্ত এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামের পোস্টে ট্রুডো বলেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।

অপরদিকে ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয় তাই তাঁরা পরিবারের মতোই থাকবেন। সেটা নিশ্চিত করতে ট্রুডো ও সোফি দুজনেই মনোযোগী হবেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের মে মাসের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাস্টিন ট্রুডো ও সোফি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ