সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত এই বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশি এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। ভ্রমণের সময় বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।

মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাস চালককে আটক করা হয়েছে। বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার জন্য এখনও কাজ করছেন তারা। এছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে এক নারীর অবস্থা ‘নাজুক’ বলে বর্ণনা করেছে প্রাদেশিক সরকার।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এছাড়া চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা