সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

চীনে গোপন তথ্য সরবরাহ, ২ মার্কিন নৌ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে মার্কিন দুই নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যজন হলো জিনচাও ওয়েই। তার বয়স প্রকাশ করা হয়নি। জিনচাও ওয়েই এর বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেছেন, তাদের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।

অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। এসময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।

সংক্ষিপ্ত শুনানিকালে ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন। সূত্র: রয়টার্স

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা