সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

মুক্তির ৪ মাস আগে জেল পলিয়ে মিললো ৪০ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক : আদালতের রায়ে কয়েক বছর ধরে কারাভোগ করছিলেন ২১ বছরের এক তরুণ। আর মাত্র চার মাস পরেই মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু কী হলো কে জানে, হঠাৎ জেল পালানোর ভূত মাথায় চাপলো! যথারীতি পালালেনও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যান তিনি। তারপর তাকে আরও ৪০ বছরের সাজা দিয়েছেন আদালত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত তরুণের নাম শুনেকন্ড্রিক হাফম্যান।

স্কাই নিউজের খবরে জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে সেন্ট্রাল মিসিসিপি কারেকশনাল ফ্যাসিলিটি থেকে পালিয়েছিলেন কৃষ্ণাঙ্গ এ তরুণ।

এরপর কাছাকাছি একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করেন। তারপর তাদের একজনের গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদূর গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন হাফম্যান। এরপর গাড়ি ফেলে দৌড়াতে শুরু করেন।

কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষ তখন হন্যে হয়ে খুঁজছিল জেল পলাতক এই আসামিকে। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় কারাগার থেকে তিন কিলোমিটার দূরে একটি হাসপাতালের ডাস্টবিনের মধ্যে। অর্থাৎ কয়েক ঘণ্টা পরেই আবারও পুরোনো কারাকক্ষে ফিরতে হয় হাফম্যানকে।

উল্লেখ্য, গুরুতর আক্রমণের মামলায় সাত বছরের দণ্ড ভোগ করছিলেন এ তরুণ। তার মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ, না পালালে মাত্র চার মাস পরেই মুক্তি পেতেন তিনি।

গত সোমবার (৩১ জুলাই) র‌্যাঙ্কিন কাউন্টির জেলা অ্যাটর্নি বুব্বা ব্রামলেট জানিয়েছেন, শুনেকন্ড্রিক হাফম্যান অপহরণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন সার্কিট আদালতের বিচারক।

ফলে, পরেরবার যখন মুক্ত বাতাসে বের হবেন হাফম্যান, তখন তার বয়স হবে ষাটেরও বেশি। তবে তিনি মুক্তির মাত্র চার মাস আগে কেন পালানোর চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়।

মিসিসিপি ডিপার্টমেন্ট অব কারেকশন কমিশনার বার্ল কেইন বলেছেন, ভবিষ্যতে আর কোনো কয়েদির পালিয়ে যাওয়া ঠেকাতে কারাগারের সাইরেন ব্যবস্থাকে আরও উন্নত করবেন তারা।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা