সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

সুন্দরী হতে বাড়ি বিক্রি করে এখন থাকেন ভ্যানে

আন্তর্জাতিক ডেস্ক : অল্প বয়সী ও সুন্দরী হতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন এক মার্কিন নারী। এ জন্য খরচ করেছেন ১৪ হাজার মার্কিন ডলার। আর এ টাকার জোগান দিতে নিজের একমাত্র বাড়িটিই বিক্রি করে দেন ওই নারী। সেই বাড়ি বেচে নিঃস্ব হয়ে বর্তমানে তিনি একটি ভ্যানে বসবাস করছেন। খবর নিউইয়র্ক পোস্ট।

ওই নারীর নাম কেলি বিসলি। তার বয়স ৫০ বছর। চেহারায় তারুণ্য ধরে রাখতে ২২ বছর বয়স থেকেই বিভিন্ন ওষুধ গ্রহণ করে আসছিলেন তিনি। তবে এগুলোতে কাজ না হওয়ায় বড় ধরনের সার্জারির সিদ্ধান্ত নেন তিনি। এরপর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মেক্সিকোতে গিয়ে এই প্লাস্টিক সার্জারি করান।

তিনি জানান, তার চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে যাচ্ছিল। তাই এই সার্জারিটি করার সিদ্ধান্ত নেন তিনি। বাড়ি বিক্রি করলেও তার কোনো দুঃখ নেই। কেননা প্লাস্টিক সার্জারির পর তাকে এখন সুন্দর দেখা যাচ্ছে। তার বয়স ২০ বছর কমে গেছে। বর্তমানে তিনি পুরোপুরি ভ্যানে জীবনযাপন করেন এবং দেশের বিভিন্ন স্থানে সফর করেন।

তিনি বলেন, ‘সার্জারিটি খুবই সহজ ছিল। সার্জারি পরবর্তী সব সমস্যাও দ্রুত সেরে গেছে। ৩০ বছর বয়সে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুন্দর হয়েছি।’

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা