রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ
advertisement
আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আরও কমেছে স্বর্ণের দাম । মঙ্গলবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার অধিক শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি সপ্তাহে অর্থনীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর ভিত্তি করে মুদ্রানীতি গ্রহণ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

আপাতত সেদিকে নজর দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন তারা। মূল্যবান ধাতুটির দর হারানোর যা অন্যতম কারণ।

এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৪৪ ডলার ০২১৭ সেন্ট। গত সপ্তাহে যা ১৯৫০ ডলারের ওপরে।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮১ ডলার ৬ সেন্টে।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, স্বর্ণের দাম কমছে। কারণ, ডলার ঊর্ধ্বমুখী হচ্ছে। এছাড়া এ সপ্তাহে চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে বুলিয়ন মার্কেটে লাভ হয়েছে। 

তিনি বলেন, এখন সামনে বাজার কেমন থাকে, সেদিকে নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে মূল্যবান ধাতুটিতে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।  

এদিন প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক শূন্য দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।  

সদ্য সমাপ্ত জুলাইয়ে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫ শতাংশ। মাসিক হিসাবে তা বিগত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। 

ধারণা করা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বৃদ্ধি থেকে বিরত হবে। কারণ, মূল্যস্ফীতি কমে আসছে। এমনটি হলে স্বর্ণের দাম আরও বাড়বে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ