সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘটনা একটা ‘বর্বরতা’: পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সুইডেন এবং ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে অগ্নিসংযোগ করা হয়। কোরআনকে এভাবে অবমাননার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন খ্রিস্টানদের ধর্ম গুরু পোপ ফ্রান্সিস। তিনি ধর্ম অবমাননার এই ঘটনাকে ‘বর্বরতা’ বলে তা প্রতিরোধে বিভিন্ন দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন।

আর্জেন্টিনার শিয়া আলেম আব্দুল কারিম পাজকে লেখা এক চিঠিতে পোপ ফ্রান্সিস একথা বলেন। পবিত্র কোরআন পোড়ানোর বিষয়ে আব্দুল কারিম পাজ পোপ ফ্রান্সিসকে এর আগে একটি চিঠি লিখেছিলেন। গতকাল (মঙ্গলবার) ওই চিঠির জবাব দিয়েছেন পোপ ফ্রান্সিস।

গত সপ্তাহে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্ম গুরুকে লেখা চিঠিতে আব্দুল কারিম পাজ পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়ে বলেছিলেন, যারা এই জঘন্য কাজ করেছে তারা মূলত আব্রাহামিক ধর্মের বিরুদ্ধে।

জবাবে পোপ ফ্রান্সিস লিখেছেন, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা সত্যিই বর্বর কাজ। মানুষের মধ্যে সংলাপ অনুষ্ঠানের পথে এটি বাধা সৃষ্টি করে।

এর আগেও পোপ ফ্রান্সিস ধর্ম অবমাননার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এবং এসব কাজের জন্য তিনি রাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

জুলাই মাসের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত আরবি ভাষার পত্রিকা আল-ইত্তিহাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বাক-স্বাধীনতার অজুহাত তুলে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে সম্পূর্ণভাবে নাকচ করেছিলেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা