সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টায় ফের অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেয়েছিলেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, এক সাক্ষীর সঙ্গে কারসাজি এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ চারটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। ৭৭ বছর বয়সী ট্রাম্প ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে তিনি এই মামলাটিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন।

ইতোমধ্যেই তিনি আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন। সরকারি নথিপত্রে অব্যবস্থাপনা এবং একজন পর্ন তারকাকে অর্থ প্রদানের মাধ্যমে মুখ বন্ধ রাখার অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় মঙ্গলবার (০১ আগস্ট) তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি দাবি করেছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি করা হয়েছে এবং নির্বাচনে তিনিই জিতেছেন। কিন্তু এমনটা ঘটেনি। ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

তবে এত কিছুর পরেও ২০২৪ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অভিযুক্ত হওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি জানতে পেরেছি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য আপনাদের প্রিয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেকটি মিথ্যা অভিযোগ আনবেন জ্যাক স্মিথ।

ওই পোস্টে ট্রাম্প বলেন, তারা এটা আড়াই বছর আগেই কেনো করল না? এতদিন অপেক্ষা করার কারণ কী? তার মানে নির্বাচন ঘিরে আমার প্রচারণার মধ্যেই তারা এটা করতে চেয়েছে। ট্রাম্প তার বিরুদ্ধে এই মুহূর্তে এমন অভিযোগ আনার বিষয়টিকে তার নির্বাচনে অংশ নেওয়ার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা