সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ কারাগার : বাংলাদেশিসহ ২৭৭৫২ জন জেলবন্দী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ২৭ হাজার ৭৫২ জন জেলবন্দী আছেন। তাদের মধ্যে বাংলাদেশিসহ বিদেশি বন্দি ১৬০ জন। একথা জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

ভারতে অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো কারনে ভারতের প্রশাসনের হাতে আটক হয়ে পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে বহু বিদেশিসহ বাংলাদেশি নাগরিকরা।

দেখা গেছে, সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বিভিন্ন কারনে এখনো পশ্চিমবঙ্গের কারাগারে বন্দি আছেন। বাংলাদেশের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠানো হচ্ছে না। ফলে তাদের সব খরচ বহন করতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে।

মঙ্গলবার (০১ আগষ্ট) পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশিসহ কতজন বিদেশি নাগরিক কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরেও এখনো পশ্চিমবঙ্গের জেলে বন্দি আছে? পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরির কাছে প্রশ্ন রাখেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কারা মন্ত্রী অখিল গিরি জানান, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ২৭ হাজার ৭৫২ জন জেলবন্দী আছেন। তাদের মধ্যে বিদেশি জেলবন্দী ২০৮৪ জন। কারাগারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের জেলে বন্দি আছে ১৬০ জন।

এরপর বিধায়ক ইদ্রিস আলী কারামন্ত্রী অখিল গিরির কাছে জানতে চান, জেল খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও বিদেশি বন্দিদের তাদের দেশ পাঠানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা ও তাদের দেশ থেকে যোগাযোগ করছে কিনা।

এর উত্তর দিতে গিয়ে কারা মন্ত্রী অখিল গিরি বলেন, মেয়াদ শেষ হওয়া বিদেশি বন্দিদের তাদের দেশ থেকে কোনো ধরনের যোগাযোগ করছে না। ফলে আমরা বিদেশি বন্দিদের কারাবাস শেষ হওয়া সত্ত্বেও তাদের দেশে পাঠাতে পারছিনা। যদি সেই দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা অবশ্যই তাদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করব।

পশ্চিমবঙ্গের কারাদপ্তর থেকে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।

স্বাভাবিকভাবে এই বিদেশি বন্দীদের নিয়ে বিপাকে পরেছে রাজ্য সরকার। এদের যাবতীয় খরচ বহন করতে হচ্ছে রাজ্য সরকারকে। এই বিদেশি বন্দীদের নিয়ে কি করা হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের কারা দপ্তর। মঙ্গলবার বিধানসভায় একথা স্পষ্ট করে জানালেন কারামন্ত্রী অখিল গির।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা