রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চিকে পাঁচটি ফৌজদারি মামলায় ক্ষমা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা চলছে। এর ফলে এখনই মুক্তি মিলছে না গৃহবন্দি থাকা এই রাজনীতিবিদের।

মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে পাঁচটি অপরাধের জন্য তাকে ক্ষমা করা হবে। এই পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুধু সু চি নয়, একইসঙ্গে আরও ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়েছে।

সূত্র জানায়, সু চির বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা থাকায় তাকে এখনই মুক্তি দেওয়া হচ্ছে না।

৭৮ বছর বয়সী সু চি কয়েক দশক সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভের পর ১৯৮৯ সালে প্রথম গৃহবন্দি হন। গণতন্ত্রের জন্য ভূমিকা রাখায় ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। কিন্তু এরপরও সু চি অন্তরীণ ছিলেন। তবে ২০১০ সালে গৃহবন্দি অবস্থা থেকে সম্পূর্ণ মুক্তি পান তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করেন। তবে মাত্র ৬ বছরের মাথায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর থেকে কারাগারে বন্দি ছিলেন। তবে গত সপ্তাহে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ