সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

লটারি কেটে কোটিপতি ১১ নারী

আন্তর্জাতিক ডেস্ক : ভাগ্যে বিশ্বাস করে অনেকেই রাতারাতি লাখপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। কেটে ফেলেন লটারির টিকিট। আর এমন ঘটনা থেকেই ভারতের কেরালা রাজ্যের ১১ জন নারী জিতে নিয়েছেন কোটি কোটি রুপি। তাও আবার এক কোটি-দুই কোটি নয়, একসঙ্গে লটারি কেটে তারা সবাই মিলে জিতে নিয়েছেন পাক্কা দশ কোটি রুপি।

ভারতী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, এবারই প্রথম নয়। এর আগেও লটারিতে মিলিতভাবে টাকা জিতেছেন ওই নারীরা। লটারি জেতা এগারো জন নারী পেশায় পৌরসভার কর্মী। কিন্তু সেখান থেকে তাদের রোজগার হয় খুব সামান্য।

কঠোর পরিশ্রম করেও নিজেদের চাহিদা মেটাতে ও অভাব দূর করতে ঘাম ছুটে যায় তাদের। তাই ভাগ্য ফেরানোর আশায় সবাই একসঙ্গে লটারি কাটার সিদ্ধান্ত নেন। কোনো না কোনোদিন তো বড় অংকের অর্থ তো জিতে ফেলতেই পারেন। আর তা দিয়েই হাল ফিরবে সংসারের।

ওই চিন্তা থেকেই এর আগে একবার সবাই মিলে টাকা তুলে টিকিট কাটলেন। লটারিতে জিতলেনও। তবে সেবার মিলেছিল মাত্র সাড়ে সাত হাজার রুপি। সে অর্থও সবাই ভাগ করে নিয়েছিলেন। ব্যাস, সেই থেকে স্বপ্ন দেখার শুরু।

প্রথমবার সাড়ে সাত হাজার রুপি জেতার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তারা। আগের বিশ্বাসে ভর করে আবারও লটারি কাটেন তারা। আর তাতেই কেল্লাফতে! একেবারে দশ কোটি টাকা পেয়ে ভাগ্য খুলে যায় ১১ দরিদ্র নারীর।

জানা গেছে, নিজেদের সামান্য উপার্জন থেকে অল্প অল্প টাকা দিয়ে ২৫০ টাকার টিকিট কেটেছিলেন তারা। যেদিন লটারির ফল ঘোষণা হয়, সেদিন ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। পরে যখন জানতে পারেন দশ কোটি টাকা জিতেছেন, তখন স্বাভাবিকভাবেই তাদের আনন্দ বাঁধ ভাঙে।

এ খবর পেয়ে অনেকেই তাদের অভিনন্দন জানাতে ছুটে আসে। ওই নারীদের মধ্যে রাধা নামে একজন বলেন, আমরা খুবই খুশি। এবার আমরা সবাই আমাদের অভাব-অনটন দূর করতে পারবো। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা