সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ‘সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে’র তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্রের থানে জেলার সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। আহতদের পাশাপাশি মেরদেহগুলোও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, এনডিআরএফ ও দমকল কর্মীরা উদ্ধার-তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন।

পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালে ক্রেনটি হঠাৎ করেই একদল শ্রমিকের ওপর পড়ে যায়। এত ঘটনাস্থলেই ১৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত তিন শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। ধসে পড়া কাঠামোর ভেতরে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

৭০১ কিলোমিটার দীর্ঘ ‘সমৃদ্ধি মহামার্গ’ মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এটির নির্মাণকাজ পরিচালনা করছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছিলেন।

গার্ডার লঞ্চিং মেশিন হলো বিশেষ এক ধরনের ক্রেন, যার মাধ্যমে বড় বড় স্টিলের বিম বা গার্ডার সরানোর কাজ করা হয়। মহাসড়ক, রেলসেতু নির্মাণ ও বড় বড় ভবনের ভিত তৈরিতে এ যন্ত্র ব্যবহৃত হয়। সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা