রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। রোববার (৩০ জুলাই) বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ