মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আন্তর্জাতিক

নাইজারের অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করলেন চিয়ানি

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান এবং সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আবদুর রহমানে চিয়ানি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে দুদিন আগে জেনারেল চিয়ানির অনুগত বাহিনী ক্ষমতাচ্যুত করে। খবর আল জাজিরার।

এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৮ জুলাই) নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন জেনারেল চিয়ানি। এ সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়েছে, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে যে জাতীয় পরিষদ গঠন করা হয়েছে তার প্রেসিডেন্ট এখন চিয়ানি। এর কিছুক্ষণ পরেই টেলিভিশনে হাজির হন ৬২ বছর বয়সী এই জেনারেল। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

২০১৫ সালে নাইজারের এলিট ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত হন চিয়ানি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামাদু ইসোফুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চিয়ানির। ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইসোফু। গত বুধবার প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে প্রেসিডেন্ট বাজউমকে গ্রেফতার করে চিয়ানির অনুগত বাহিনী।

প্রেসিডেন্ট বাজউম এখনো বিদ্রোহী সেনা সদস্যদের হাতে বন্দি। তবে তিনি সুস্থ আছেন বলে ধারণা করা হচ্ছে। আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

তবে সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল আমাদু আবদ্রামানে সেনা অভ্যুত্থানের পক্ষে যুক্তি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমরা দুঃশাসনের জন্য পরিচিত একটি সরকারের পতন ঘটিয়েছি। ‘দেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি, সামাজিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার’ পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন এই সেনা কর্মকর্তা। দেশটির সব সীমান্ত বন্ধ এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে বলেও জানানো হয়। দেশের সব প্রতিষ্ঠানের কার্যক্রমও আপাতত বন্ধ রয়েছে।

২০২১ সালে গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাজউম। তিনি দায়িত্ব নেওয়ার আগেই তার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনীর একটি অংশ। ওই সময় জেনারেল চিয়ানি সেই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

কিন্তু তিনিই এখন দুবছর পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেন। এরই মধ্যে প্রেসিডেন্ট বাজউমের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু সেসব আহ্বানে সাড়া না দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখল করল সেনাবাহিনী।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত