রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

কোরআন অবমাননা: ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সৌদির তলব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিক্রিয়ায় এই তলব করা হয়।

ডেনমার্কের চরমপন্থি একটি গোষ্ঠী গত ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেয়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সৌদি সরকারের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদের বার্তা দেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোরআনের অবমাননা সব ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। এ ধরনের অবমাননাকর কর্মকাণ্ড বন্ধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এরই মধ্যে ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের পক্ষ থেকেও নিজ নিজ দেশে অবস্থিত ডেনমার্ক ও সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমেও কোরআন পোড়ানো হয়। সে সময়ও মুসলিম দেশগুলো এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ও নিন্দা জানানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ