বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি
advertisement
আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নানচাং কাউন্টিতে সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

উদাসীনতা আর যানবাহন নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: এএফপি, এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ