রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পন অনুভূত হয়েছে জানায় সংস্থাটি।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের পাওয়া যায়নি। এনসিএসের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে। অপরদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-কে (জিএফজেড) উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

চলতি বছরে এ নিয়ে তৃতীয় বার কেঁপে উঠলো আন্দামান-নিকোবর। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে রিখটার স্কেলে ৪.৯ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্চ মাসেও নিকোবর অঞ্চলে রিখটার স্কেলে ৫ তীব্রতার একটি কম্পন অনুভূত হয়।

গত বছরের জুলাই মাসেই ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ বার কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। তারপর ৫ জুলাই সকাল পর্যন্ত আরও ২১ বার কেঁপে উঠেছিল আন্দামান।

সর্বশেষ পাওয়া সংবাদ