রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ভরত জৈন-ই এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। তিনি ভিক্ষা করে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৮০ থেকে ১ লাখ টাকা আয় করেন।

নগদ অর্থের পাশাপাশি মুম্বাইয়ে ৩টি অ্যাপার্টমেন্টও রয়েছে ভরতের। এছাড়া মুম্বাইয়ের সংলগ্ন শহর থানেতে দু’টি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ আয় হয় ৬০ হাজার রুপি।

ব্যক্তিগত জীবনে ভরত জৈন বিবাহিত। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে, এক ভাই ও বাবা। নিজের ৩টি ফ্ল্যাটের একটিতে পরিবার নিয়ে থাকেন ভরত। তার ছেলেরা পড়েছে ভারতের সবচেয়ে দামী শিক্ষাপ্রতিষ্ঠান বলে পরিচিত কনভেন্ট স্কুলে। তার দোকান ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন তার ভাই ও ছেলেরা।

জানা গেছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি ভরত। কেবলমাত্র ভিক্ষা করেই সেই অসচ্ছলতা কাটিয়ে উঠেছেন তিনি। তবে যথেষ্ট অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও এখনো ভিক্ষা করা ছাড়েননি ভরত।

প্রতিবেশীরাও তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তাতেও রাজি নন ভরত। এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই পেশা তাকে কোটিপতি বানিয়েছে। তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে পথে বসতে রাজি নন তিনি।

প্রতিদিন সাধারণ ভিক্ষুকের মতো ছেঁড়া-মলিন কাপড়, উস্কোখুস্কো চেহারা ও চুলে সেজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশনে যান তিনি এবং ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করেন। তার দৈনিক উপার্জন ২ হাজার টাকার নিচে কখনও নামে না বলে জানা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ পাওয়া সংবাদ