রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় মহানবীর (সা.) নাতনির মাজারের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। পবিত্র আশুরার ঠিক একদিন আগে এমন ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে জনপ্রিয় শিয়া তীর্থস্থান সাইয়েদা জেইনাবের মাজার। বৃহস্পতিবার ওই মাজারের কাছাকাছি একটি ট্যাক্সিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের একটি মোটরসাইকেলও বিস্ফোরিত হয়।

লন্ডনভিত্তিক তদারক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়ারা যেখানে অবস্থান করছিল তার খুব কাছাকাছি বিস্ফোরণ হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, অজ্ঞাত কিছু ব্যক্তি ট্যাক্সিতের বোমা রেখেছিল বলে এই বিস্ফোরণ ঘটে। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি নিউজ এজেন্সিকে ইব্রাহিম (৩৯) নামের এক সরকারি কর্মচারী বলেন, আমরা হঠাৎ করে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এর পরপরই লোকজন ওই এলাকা থেকে দৌঁড়ে পালাতে শুরু করেন। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে ও নিরাপত্তারক্ষীরা চারদিক ঘিরে ফেলেন।

ইব্রাহিম আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইদা জেইনাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-ইখবারিয়া ও সরকারপন্থী গণমাধ্যমগুলোর শেয়ার করা একাধিক ছবিতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাক্সিটিকে ঘিরে রয়েছেন সামরিক বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষরা। আশেপাশের ভবনগুলোতে আশুরার সবুজ, লাল ও কালো রঙের পতাকা-ব্যানার টাঙানো।

আশুরা হলো মহররম মাসের ১০ম দিন, যা শিয়া সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র মাসগুলির মধ্যে একটি। সপ্তম শতাব্দীর এ দিনেই বর্তমান ইরাকের কারবালা যুদ্ধে নবী মুহাম্মদ (সা.) এর নাতি ইমাম হুসাইন ও তার ৭২ জন সঙ্গী শাহাদাত বরণ করেন। আশুরায় শিয়া সম্প্রদায়ের লোকজন শোক মিছিল করে থাকেন। সূত্র: আল জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ