সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ হলো

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২৪ জুলাই) দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে সই করেছেন। নতুন এই আইনের বিলটি আগে রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হয়। পরে দেশের প্রেসিডেন্ট বিলটিতে সই করার পর তা আইনে পরিণত হয়।

এ আইন, অনুসারে লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। তকে জন্মগত শারিরীক ত্রুটির চিকিৎসার ক্ষেত্রে এ আইন শিথিলযোগ্য।

তাছাড়া, এই আইন অনুসারে বিবাহিত কোনো দম্পতির যে কোনো একজন লিঙ্গ পরিবর্তন করলে, বিয়ে বাতিল হয়ে যাবে। এমনকি লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না।

‘ঐতিহ্যগত মূল্যবোধ’ রক্ষায় ক্রেমলিনের ‘ধর্মযুদ্ধ’ থেকে এ নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা। রাশিয়া বলছে, পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ থেকে রাশিয়াকে রক্ষা করবে এ আইন। রুশ আইনপ্রণেতাদের কেউ কেউ লিঙ্গ রূপান্তরকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ‍+ (প্লাস) সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়। তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন।

২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের অপ্রচলিত যৌন সম্পর্কের প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে। এরপর ২০২০ সালে সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করতে সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেন পুতিন ও গত বছর তিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে অপ্রচলিত যৌন সম্পর্কের প্রচার নিষিদ্ধের আইন করেন।

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, রাশিয়ার নতুন এ আইন দেশটির সমকামী, ট্রান্সজেন্ডারসহ এলজিবিটিকিউ‍+ সম্প্রদায়ের ওপর বড় ধরনের আঘাত। সূত্র: দ্য গার্ডিয়ান

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা