সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানলে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় দাবানলে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জনই সেনা সদস্য। তারা বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। দাবানলের কারণে ইতোমধ্যেই শত শত মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরার।

উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন অংশে সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ফারেনহাইট)। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানল থেকে ১৬টি প্রদেশের ৯৭টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড বাতাস এবং তীব্র তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করছে।

অগ্নিকাণ্ডে ১০ সেনা সদস্যসহ এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। দাবানলের আগুনে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজধানী আলজিয়ের্সের পূর্বাঞ্চলে অবস্থিত বেজাইয়া, বুইরা এবং জিজেল প্রদেশে ১৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে ওই তিন প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে দাবানলে প্রাণ হারানো বেসামরিক নাগরিক এবং সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবুন। প্রায় সাড়ে ৭ হাজার দমকলকর্মী এবং দমকলের ৩৫০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ছয়টি প্রদেশ অভিযান চলছে। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালে আলজেরিয়ায় দাবানলের ঘটনা নতুন কিছু নয়। তবে দেশটিতে দাবানলের কারণে প্রতিবেশী দেশগুলোতেও তাপমাত্রা বাড়তে দেখা যায়। সোমবার প্রতিবেশী তিউনিসিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা