সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

গাড়ি দুর্ঘটনার দায় নিউজিল্যান্ডের বিচার মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিচারমন্ত্রী কিরিটাপু কিরি এলান জানিয়েছেন, তিনি তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং রোবরার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এ প্রেক্ষিতে সোমবার তিনি পদত্যাগ করেন।

গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।

এলান বলেছেন, গতকালের আমার কর্মকান্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমার সহকর্মীদের হতাশ করেছি।

তিনি আরও বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।

প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর এএফপি’র।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা