বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আন্তর্জাতিক

চীনে স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।

শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) দুপুর ৩টার কিছু সময় আগে হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, স্কুলের জিমের পুরো ছাদ হঠাৎ করেই ধসে পড়ে। লোকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ১৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।

ওই দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাড়ে পার্লাইট বসিয়েছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়েছে।

যে কোম্পানি ওই ভবনের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন এর সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। কম সুরক্ষা মান এবং সঠিক প্রয়োগের অভাবে চীনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়।

এর আগে ২০১৫ সালে তিয়ানজিনে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬৫ জনের মৃত্যু হয়।

গত মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়। এছাড়া নিখোঁজ হয় আরও ৫ জন। এছাড়া গত ২২ জুন একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত