রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

বার থেকে বের করে দেওয়ায় অগ্নিসংযোগ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি বারে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২২ জুলাই) নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাত পুরুষ এবং চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি ফিরে এসে বারে একটি জ্বলন্ত বস্তু নিক্ষেপ করেন। সম্ভবত তিনি মোলোটভ ককটেল ছুড়ে মারেন। এতে বারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানান চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ