রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
আন্তর্জাতিক

সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রপ্তানী চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেয়া বিবৃতির প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

রাশিয়া সোমবার ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যে কোন জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরসমূহের দিকে যাওয়া জাহাজগুলোর জন্যেও সতকর্তা জারি করে।
এ প্রেক্ষিতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছেন, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য।’
তিনি বলেছেন, আমরা কৃষ্ণ সাগরে সমুদ্র মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন যা বেসামরিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলবে।

ডিকার্লো আরো বলেন, ইতোমধ্যেই বিপদজনক পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে এ ধরনের যে কোন কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।

রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ^ বাজারে পৌঁছে দিতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ