সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হবে ১৯.৭ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ে তথ্য দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২০ জুলাই) লোকসভায় জানানো হয়েছে, ২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ১৯.৭ কোটি।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মালা রায়ের প্রশ্নের উত্তরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ। ২০২৩ সালে তাদের জনসংখ্যার হার একই রকম হবে বলে অনুমান করা হয়েছে।

স্মৃতি ইরানি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২ কোটি। তাছাড়া ২০২৩ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৩৯ কোটিতে।

জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের।

এ বছরের শুরুতে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। ১৯৬১ সালের পর এই প্রথমবার চীনের জনসংখ্যা কমেছে।

আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হতে চলেছে ভারত। দেশটির অর্ধেক মানুষের বয়সই ৩০ বছরের কম। ফলে জনসংখ্যার সর্বোচ্চ ফায়দা পেতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতি বছর শ্রমশক্তিতে প্রবেশ করা লাখ লাখ লোকের জন্য বাড়তি চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে। এছাড়া দেশটি ক্রমেই কৃষিনির্ভরতা থেকে দূরে সরে যাচ্ছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা