সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের বাইরে সুইডিশ পতাকা নাড়ছেন কোরআন অবমাননাকারী সালওয়ান মোমিকা

পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ, নিন্দা জানাতে দেশে সুইডিশ চার্জ ডি অ্যাফেয়ার্স অর্থাৎ সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর পাশাপাশি স্টকহোমকে এমন ‘ঘৃণ্য’ কাজে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, উগ্রপন্থিদের পবিত্র কোরআন অবমাননার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া ও সুইডিশ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানায় সৌদি। বিষয়টিকে আমরা বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের অনুভূতিকে পরিকল্পিতভাবে আঘাত করা ও বিক্ষোভ উসকে দেয় এমন কাজ হিসেবে বিবেচনা করছি।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, যেকোনো ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক আইন-নীতি লঙ্ঘন করে এমন অসম্মানজনক কাজ বন্ধ করতে অবিলম্বে সুইডেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে। সৌদি আরব সবসময়ই ধর্মীয় বিদ্বেষকে উৎসাহিত করে এমন সব কাজের বিরুদ্ধে।

সুইডেনে সম্প্রতি তথাকথিত বাকস্বাধীনতার নামে একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। ইসলামবিদ্বেষী পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে সুইডিশ সরকারকে। এই ইস্যুতে জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘও।

গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন সালওয়ান মোমিকা নামের এক ইরাকি অভিবাসী। এর জন্য তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।

এর পরপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্যসহ অসংখ্য দেশ এ ঘটনার নিন্দায় সরব হয় ও স্টকহোমকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এমন পরিস্থিতির মধ্যেই ওই একই ব্যক্তিকে গত বৃহস্পতিবার (২০ জুলাই) আবারও কোরআন পোড়ানোর অনুমতি দেয় সুইডেন পুলিশ। সূত্র: আল অ্যারাবিয়া

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা