সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পাথরের স্তূপের নিচে বহু চাপা পড়ে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার।

ধসের খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জানা গেছে, উদ্ধারকাজ চালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক উদ্ধারকারীরও।

বুধবার গভীর রাতে হঠাৎ ধস নামে রায়গড় জেলার খালাপুরে। ঘুমন্ত অবস্থায় পাথরের তলায় চাপা পড়ে যায় অন্তত ১৭টি বাড়ি। পরে সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর। ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কন্ট্রোল রুম খোলে রায়গাড পুলিশ। খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও শতাধিক পাথরের স্তূপে আটকে রয়েছেন বলে অনুমান। উদ্ধারকাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এক দমকলকর্মী। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রায়গড় পুলিশ জানিয়েছে প্রায় ১০০ জন উদ্ধারকারী জোরকদমে কাজ চালাচ্ছেন। এখনও বহু মানুষ পাথরের স্তূপের মধ্যে আটকে রয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেককে। এরই মধ্যে শিণ্ডের সঙ্গে ফোনে এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নির্দেশেই ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি এনডিআরএফ বাহিনী।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা