সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ধূমপান কমাতে ধূমপায়ীদের দিকে একযোগে তাকিয়ে থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : ধূমপান নিষিদ্ধ এমন এলাকায় কেউ সিগারেট জ্বালালে তার দিকে সবাই মিলে তাকিয়ে থাকার আহ্বান জানিয়েছেন হংকংয়ের স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, এটি ধূমপায়ীকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেবে এবং এই পদ্ধতিতে একসময় ধূমপানমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

গত সপ্তাহে আইন পরিষদের স্বাস্থ্যসেবা প্যানেলের এক সভায় অধ্যাপক লো চাং-মাও বলেন, সিগারেট আমাদের সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা সাধারণ মানুষজন যদি ধূমপানমুক্ত এলাকায় কাউকে ধূমপান করতে দেখি, আর তখন যদি আইন প্রয়োগকারী সংস্থার কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, তাহলে আমরা ধূমপায়ীদের দিকে তাকিয়ে থাকতে পারি।

তিনি বলেন, কেউ যখন রেস্তোরাঁয় বসে সিগারেট বের করবে, তখন আশপাশে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকিয়ে থাকতে পারেন। আমার বিশ্বাস, সেই ব্যক্তি পাল্টা আঘাতের সাহস করবে না। কারণ, তারা তো কেবল তাকিয়ে রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর মতে, এই অভ্যাস শহরটিতে ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ গড়ে তুলতে সাহায্য করবে।

এসময় ধূমপান নিষিদ্ধ এলাকাগুলোতে কেউ ধূমপান করলে তাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ বা ভিডিও ক্লিপ ব্যবহার করা হবে বলে সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।

হংকংয়ে রেস্তোরাঁর কিছু অংশ, কর্মক্ষেত্র, ইনডোর পাবলিক প্লেস ও কিছু আউটডোর পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে ১ হাজার ৫০০ হংকং ডলার (প্রায় ২০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, স্কাই নিউজ

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা